ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, সিআইডিতে দায়ের হওয়া একটি মানি লন্ডারিং মামলার তদন্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং বিভিন্ন মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছিলেন।








