যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল নিয়ে চুক্তির প্রশংসা করে বলেছেন, দেশটি শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে। টেক্সাসে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল চুক্তি ইতিহাসের সবচেয়ে বড় তেল বিজয়। এই তেল যুক্তরাষ্ট্রে সরবরাহের জন্য মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলেও তিনি দাবি করেন।
গত জানুয়ারিতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্টকে সরিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তেল চুক্তি করে। সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না। এর আগেও ট্রাম্প কানাডা, গ্রিনল্যান্ড এবং পানামা খাল নিয়ে এমন উচ্চাভিলাষী মন্তব্য করেছিলেন।












