যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে ফ্রান্সে�� মতো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রেও। কানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের পক্ষে প্রচার চালাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প।
তিনি বলেন, রিপাবলিকানরা জয়ী না হলে যুক্তরাষ্ট্রেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবায় অর্থের ঘাটতির প্রতিবাদে সম্প্রতি বড় ধরনের বিক্ষোভ হয়েছে, যা সহিংসতা ও লুটপাটে রূপ নেয়। ট্রাম্প অভিবাসনবিরোধী ও মুসলিমবিরোধী বক্তব্যও দেন।












