ঢাকার বিশেষ জজ আদালত-৪ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার অভিযোগ গঠন করেছেন। আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে আগামী ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
মামলার চার্জশিটে ৩৪ জনের মধ্যে ২২ জন পলাতক রয়েছেন। কারাগার থেকে ৯ জন এবং জামিনে থাকা ২ জন আদালতে উপস্থিত ছিলেন। নিহত হোসেন গত ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ৩১ আগস্ট নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।








