বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তার হওয়া ১১তম অভিযুক্ত প্রাঞ্জল ঠাকরানকে (২২) ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রাঞ্জল শুটারদের দেশি পিস্তল সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন এবং মূল অভিযুক্ত অনিল পণ্ডিতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
পুলিশের ধারণা, টাইগার শ্রফের ঘটনায় জিগানা পিস্তল ব্যবহার করা হয়ে থাকতে পারে। এর আগে কুণাল সিংকে জিগানা পিস্তল সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনায় মোট ১১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।








