সম্পর্কের সম্ভাবনা আছে, কিন্তু প্রতিশ্রুতির জায়গায় থেকে গেছে ‘হয়তো’ শব্দটি। জেন-জির সম্পর্কবিষয়ক আলোচনায় এমন অভিজ্ঞতাকে বলা হচ্ছে ‘মেবিলেশনশিপ’। এটি ‘মেবি’ (হয়তো) ও ‘রিলেশনশিপ’ (সম্পর্ক) শব্দ দুটি থেকে এসেছে।
পড়াশোনা, ক্যারিয়ার বা আগের সম্পর্কে কষ্ট পাওয়ার অভিজ্ঞতা থেকে কেউ এখনই প্রতিশ্রুতিবদ্ধ হতে চান না। আবার দুজনের প্রত্যাশা আলাদা হওয়ায় সম্পর্কটি এগিয়েও থমকে থাকে। তরুণদের মধ্যে সম্পর্কের পরিচয়, প্রতিশ্রুতি ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আলোচনার সঙ্গে এই ধারণার সম্পর্ক আছে।






