চুল পড়া একটি সাধারণ সমস্যা যা প্রায় সকলেই সম্মুখীন হন। দূষণ ও পুষ্টির অভাবে চুলের স্বাস্থ্য খারাপ হতে পারে। চুল দ্রুত বৃদ্ধি এবং গোড়া মজবুত করতে খাদ্যতালিকায় বায়োটিন সমৃদ্ধ খাবার যোগ করা জরুরি।
মটরশুঁটি, বিনস, ডাল, মাশরুম, মিষ্টি আলু, ডিম, স্যামন মাছ, ফ্ল্যাক্স সিড এবং কাঠবাদাম বায়োটিনের ভালো উৎস। এই খাবারগুলো চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে ভেতর থেকে স্বাস্থ্যকর করে তোলে।









