সামাজিক যোগাযোগমাধ্যমে 'ব্যাডি' (Baddie) শব্দটি এখন আত্মবিশ্বাসী, স্টাইলিশ ও নিজের পছন্দ নিয়ে স্বচ্ছন্দ ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে। মূলত ইংরেজি 'Bad' শব্দ থেকে উদ্ভূত এই শব্দটি হিপ-হপ সংস্কৃতি ও আফ্রিকান-আমেরিকান ইংরেজির প্রভাবে আকর্ষণীয় ও ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিকে বোঝাতে শুরু করে।
ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে ফ্যাশন, মেকআপ ও লাইফস্টাইল ভিডিওর মাধ্যমে 'ব্যাডি' পরিচিতিটি ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং নিজের পছন্দ নিয়ে দৃঢ় থাকা এবং অন্যের মতামতের তোয়াক্কা না করে নিজের পরিচয় প্রকাশের ধারণার সঙ্গেও যুক্ত হয়েছে।






