জার্মানির কোলোন বন বিমানবন্দরে এক ব্যক্তির লাগেজ থেকে ৩৭টি বিষাক্ত সাপসহ মোট ৯২টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। ৪৫ বছর বয়সী ওই মেক্সিকান নাগরিক মাদক পরীক্ষার পর সন্দেহভাজন হওয়ায় তার লাগেজে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে মাদক না পাওয়া গেলেও, বিভিন্ন বাক্স ও বোতলের ভেতর থেকে উদ্ধার হয় অজস্র সরীসৃপ। এর মধ্যে ভাইপার ও ল্যাটলস্নেকসহ ৩৭টি বিষাক্ত সাপ এবং ৫৫টি গিরগিটি ছিল। প্রাণী পাচারের এই অমানবিক পদ্ধতিকে তীব্র নিন্দা জানিয়েছে কর্তৃপক্ষ।








