চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ, এপিবিএন ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়। তিনটি দলে বিভক্ত হয়ে এই অভিযান পরিচালিত হলেও কোনো অপরাধীকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, জঙ্গল সলিমপুর একটি অপরাধপ্রবণ এলাকা এবং এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানো হতো। অভিযানের উদ্দেশ্য ছিল স্থানীয়দের আশ্বস্ত করা যে তাদের নিরাপত্তা দেওয়া হবে এবং কোনো প্রকার উচ্ছেদ বা বিতাড়নের সম্ভাবনা নেই।






