রাজধানীর মোহাম্মদপুর থেকে কামরুল ইসলাম সুমন নামে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সুমন নিষিদ্ধ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ রেখে ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













