কানাডার পশ্চিমাঞ্চলের আলবার্টা প্রদেশে অবস্থিত ‘কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়েনরাইট’ সামরিক ঘাঁটিতে শনিবার একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দেশটির সরকার নিশ্চিত করেছে।
প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা বা ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। সামরিক সূত্রের বরাত দিয়ে গ্লোবাল নিউজ জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে গ্যাস পাইপলাইনে আঘাত লাগায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, যাতে সাতজন নিহত ও অনেকে আহত হয়েছেন।







