কানাডার আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ সেনাসদস্য নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা নাশকতার ইঙ্গিত পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত চার সেনাসদস্যের নাম প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন গোলাবারুদ ব্যবহারের সময় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।







