ওপেনএআইয়ের প্রধান কার্যালয়ে গোপনে আড়ি পাতার অভিযোগে আবদুলরহমান আলফোজান নামের এক সৌদি প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তিনি সৌদি আরবে যাওয়ার একমুখী টিকিট কেটেছিলেন।
৩৫ বছর বয়সী আলফোজান প্রায় ১৫ মাস কাজ করার পর গত সপ্তাহে চাকরিচ্যুত হন। তাঁর বিরুদ্ধে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে গোপন কথোপকথন শোনার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তাঁর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা হতে পারে।










