দেশের বাজারে আইটেল ‘এ৩০০ প্লাস’ নামে একটি নতুন স্মার্টফোন এনেছে, যার সামনে ৬.৭৮ ইঞ্চি এবং পেছনে ২.০১ ইঞ্চির একটি অতিরিক্ত ডিসপ্লে রয়েছে। পেছনের ডিসপ্লেটি নোটিফিকেশন দেখা, গান নিয়ন্ত্রণ এবং সেলফি তোলার সময় ফ্রেম ঠিক করার কাজে ব্যবহার করা যাবে। ফোনটি আইপি৬৫ রেটিংপ্রাপ্ত, অর্থাৎ পানি ও ধুলা প্রতিরোধী। এতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।
আল্ট্রালিংক ফ্রি কল প্রযুক্তির মাধ্যমে দেড় কিলোমিটার পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই একই মডেলের ফোনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এর দাম ১৮ হাজার ৯৯০ টাকা।









