ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে যে গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রায় ১,২০০ যোদ্ধা হতাহত হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি জানিয়েছেন, এই সময়ে হুথিদের লক্ষ্য করে ২,২০০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে হুথিদের বিপুল সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তাইজ দখলের দ্বারপ্রান্তে রয়েছে হুথি বিদ্রোহীরা। গত কয়েক সপ্তাহে তারা মোখা, বাব এল মান্দেব প্রণালির উপকূলীয় এলাকা এবং ধুবাব জেলা দখল করেছে। সরকারি বাহিনী পাল্টা হামলা শুরু করলেও হুথিরা তাইজ শহর দখলের দিকে এগিয়ে যাচ্ছে।







