ইসরায়েল থেকে অস্ট্রিয়াগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি বিমান বোমা হামলার হুমকির মুখে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। বিমানটিতে ৫১ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।
তেল আবিব থেকে ভিয়েনার উদ্দেশে যাত্রা করা এয়ারবাস এ৩২০ বিমানটি রোমানিয়ার আকাশসীমায় থাকাকালীন এই হুমকি পায়। নিরাপত্তার জন্য বুলগেরীয় বিমান বাহিনী একটি যুদ্ধবিমান পাঠায়। প্রায় ৩০ মিনিট পর বিমানটি সোফিয়ায় নিরাপদে অবতরণ করে এবং যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ তল্লাশি চালিয়েছে এবং তদন্ত শুরু করেছে।







