যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ (MOAB) দিয়ে হামলার পরিকল্পনা করছে। তবে মাটির গভীরে থাকা স্থাপনা ধ্বংসের ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেই সংশয় রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই বোমা ব্যবহার চলমান সংঘাতকে আরও উসকে দিতে পারে।
MOAB হলো প্রায় ৯,৮০০ কেজি ওজনের একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সমৃদ্ধ মারণাস্ত্র। এটি মূলত লকহিড সি-১৩০ হারকিউলিস কার্গো বিমান থেকে নিক্ষেপ করা হয়। ২০০২-২০০৩ সালের মধ্যে তৈরি হওয়া এই বোমাটি যুক্তরাষ্ট্র পূর্বে একবারই ব্যবহার করেছে, ২০১৭ সালে আফগানিস্তানে আইএসকেপি-র বিরুদ্ধে।







