ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান সরকারের পতন ঘটানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। গত রোববার তাঁদের মধ্যে এ বিষয়ে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়, যার জবাবে তেহরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা করে।
নেতানিয়াহুর মুখপাত্র ডোরন স্পিলম্যান নিশ্চিত করেছেন যে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে আঞ্চলিক হুমকি মোকাবিলায় মার্কিন-ইসরায়েল অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছেন।







