ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান সরকারকে উৎখাতের বিষয়ে আলোচনা করেছেন। নেতানিয়াহু বলেন, 'ইরানের শাসনব্যবস্থাকে সম্পূর্ণ নির্মূল করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ নিয়ে ট্রাম্পের সঙ্গে বহুবার আলোচনা হয়েছে, গতকালও এ বিষয়ে কথা হয়েছে।'
এদিকে, সোমবার ইসরায়েলে আকস্মিক সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৈঠকে ইরানসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।












