ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে এবার শুধু পাল্টা আঘাত নয়, বরং আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নেওয়া হবে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নতুন কৌশলের আওতায় ইরানে হামলায় জড়িত দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহৃত ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যেই ইরানের এই ঘোষণা এসেছে। আইআরজিসি জানিয়েছে, তারা এখন থেকে ‘আক্রমণাত্মক ও অপ্রতিসম’ সামরিক কৌশলের ওপর বেশি গুরুত্ব দেবে, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে প্রতিপক্ষের ক্ষতি বাড়ানোর চেষ্টা করা হবে।












