ইরাকের রাজধানী বাগদাদে যৌন হয়রানির শিকার এক নারীর প্রতিবাদকে কেন্দ্র করে নারী অধিকারকর্মী সারা জাসিম নারীদের প্রতি যৌন হয়রানি ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরছেন। তিনি ভুক্তভোগীদের কথা সামনে এনে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছেন। তবে এই কাজের জন্য তাকে হত্যার হুমকি, অ্যাসিড হামলার ভয় এবং সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে।
জাসিম ইরাকে যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় কঠোর আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, প্রচলিত আইনে এসব অপরাধের স্পষ্ট সংজ্ঞা ও স্বীকৃতির অভাব রয়েছে। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিরত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।







