ইয়েমেনের বন্দরনগরী এডেনে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে দুই নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানিসহ মন্ত্রিসভার সকল সদস্য অক্ষত আছেন। বৃহস্পতিবারের এই হামলার বিষয়ে দেশটির তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।







