ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে যে তারা গত ২৪ ঘণ্টায় ১,১৬৪টি হামলা চালিয়ে হুতি বিদ্রোহীদের ৫৫৮ জন যোদ্ধাকে হত্যা করেছে। 'ডন অব ইয়েমেন' অভিযানের অংশ হিসেবে তাইজে শহরে এই হামলা চালানো হয়।
সামরিক মুখপাত্র মাজেদ আল-নুজাইলি জানান, হামলায় ১৩৫টি হুতি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস হয়েছে। যুদ্ধবিমান, ড্রোন, গোলন্দাজ বাহিনীসহ বিভিন্ন ইউনিট ব্যবহার করে এই অভিযান পরিচালিত হয়। শাবওয়া প্রদেশ এবং বাব আল-মান্দেব প্রণালীর কাছেও হুতিদের অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে তারা।







