জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক হিসেবে ইয়াসির আরাফাত নিয়োগ পেয়েছেন। শুক্রবার দুপুরে ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এনসিপির পুনর্গঠনের অংশ হিসেবে ইয়াসিরের এই নিয়োগ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।










