ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। তবে, মস্কো জানিয়েছে যে তারা ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হলে শুধুমাত্র ভোটের দিন হামলা বন্ধ রাখতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার কাছে ৬০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন যাতে নির্বাচন আয়োজন করা যায়। এর জবাবে পেসকভ বলেন, যদি কিয়েভ নির্বাচন করতে চায়, তবে পুতিন সেদিন হামলা না চালানোর নির্দেশ দেবেন, তবে তা কেবল নির্বাচনের দিন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।












