ভারতের উগ্রহিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন বাঘাওয়াত ২৯ আগস্ট নিউইয়র্কে এক অনুষ্ঠানে বলেন, যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের স্থান নেই, তাহলে সে আর হিন্দু থাকবে না।
তিনি বলেন, হিন্দু রাষ্ট্র গঠনের পর মুসলিমদের বের করে দেওয়া হবে না, এটি হিন্দুত্ববাদ নয়। মানবাধিকার সংস্থাগুলো তার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল, কারণ আরএসএস মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা ও হামলায় জড়িত রয়েছে।







