পর্তুগালের পুলিশ আবাসন সংকটের প্রতিবাদে বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে রাজধানী লিসবন ও পোর্তো শহরে এই অভিযান চালানো হয়। এতে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনকারীরা লিসবনের রোসিও চত্বরে প্রায় ২০০টি তাঁবু স্থাপন করেছিলেন। পোর্তোর ডম জোয়াও প্রথম চত্বরেও প্রায় ১০ দিন ধরে তাদের অবস্থান চলছিল। পুলিশ অভিযান শুরুর আগে বিক্ষোভকারীদের অবস্থানকে অবৈধ বলে সতর্ক করেছিল।
বিক্ষোভকারীরা সরকারের প্রস্তাবিত একটি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন, যা তাদের মতে ভাড়াটে উচ্ছেদ সহজ করবে এবং ভাড়া বৃদ্ধি সীমা তুলে দেবে। পর্তুগাল বর্তমানে গুরুতর আবাসন ব্যয় সংকটে ভুগছে, যেখানে বাড়ি কেনা ও ভাড়ার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।








