ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরব থেকে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালাচ্ছে। এসব হামলায় বেসামরিক হতাহত হচ্ছেন এবং যাতায়াতব্যবস্থায় বিঘ্ন ঘটছে। কর্মীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।







