হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে মাইনের আঘাতে আগুন লেগেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে। জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল।
গতকাল শনিবার এই ঘটনা ঘটে। একটি জাহাজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাইনের বিস্ফোরণে আগুন ধরে যায়, পরে আরেকটি জাহাজেও আগুন লাগে। জাহাজ দুটির নাম বা তেলের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।







