সহকর্মীদের সঙ্গে স্ত্রীর ফোনে কথা বলা নিয়ে সন্দেহ করতেন মজনু রাজা। এই সন্দেহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। এরপর ভারতে পালানোর চেষ্টা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, প্রায় চার বছর আগে মজনু ও বীথির বিয়ে হয়। কর্মস্থলের সহকর্মীদের সঙ্গে বীথির মেলামেশা নিয়ে মজনুর সন্দেহ ছিল। গত ১২ আগস্ট রাতে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং মজনু বীথিকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি আত্মগোপনে চলে যান এবং ভারতে পালানোর চেষ্টা করছিলেন।








