সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এতে আগুন লাগে, তবে আগুনের ব্যাপ্তি ছিল সীমিত। গতকাল মঙ্গলবার রাতের এই ঘটনায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং কেউ হতাহত হননি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আরামকোর একটি সূত্র রয়টার্সকে জানায়, দাহরানে কোম্পানিটির সদর দপ্তর কমপ্লেক্সে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে টাওয়ারটির ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়।







