জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দেশটির আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সর্বসম্মতভাবে গৃহীত এক প্রেসিডেনশিয়াল বিবৃতিতে এই সমর্থন জানানো হয়। বিবৃতিতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলাসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুথি হামলার নিন্দা করা হয়।
নিরাপত্তা পরিষদ বেসামরিক বিমান চলাচল ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এছাড়া, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে হুথিদের হামলা ও হুমকিরও নিন্দা জানানো হয়। ২০১৫ সালের ২২১৬ নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিয়ে পরিষদ হুথিদের অস্ত্র সরবরাহ বন্ধে সহযোগিতা চায়।












