তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, এরদোয়ান হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সৌদি যুবরাজকে বলেছেন যে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এই সমর্থনের ঘোষণা রিয়াদ ও আঙ্কারার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন করে সামনে এনেছে।












