আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা তৈরির পদক্ষেপবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আঞ্চলিক সহযোগিতা জোরদারে তিনটি প্রস্তাব দিয়েছেন। তিনি সিআইসিএকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থায় রূপান্তরের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন জানান।
প্রতিমন্ত্রীর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ফলাফলভিত্তিক খাতওয়ারি প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণ, অংশীজনদের অংশগ্রহণে বেশি অনুষ্ঠান আয়োজন এবং সদস্যদেশগুলোর আইসিটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনিময় জোরদার করে নিরাপদ ডিজিটাল পরিসর গড়ে তোলা। সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশ প্রতিনিধিদল ওয়াকআউট করে।







