স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সম্মিলিতভাবে আওয়াজ তুললে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন সহজ হবে।
বুধবার সচিবালয়ে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠকে মন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির অনুরোধ জানান। রাষ্ট্রদূত বন্যাদুর্গত এলাকার পুনর্নির্মাণের জন্য বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। মন্ত্রী আশ্বাস দেন, বাংলাদেশ নেপালের পাশে থাকবে।







