যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) অর্থ পাচারের সন্দেহে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির লন্ডনের রিজেন্টস পার্কের কাছে দেড় কোটি পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়েছেন। যুক্তরাজ্যের হাইকোর্ট এই নিষেধাজ্ঞা মঞ্জুর করেছেন।
আদালতে এনসিএ জানায়, ফ্ল্যাটটি কেনা হয়েছে সন্দেহজনক উপায়ে অর্জিত অর্থ দিয়ে। আনিসুজ্জামান চৌধুরী ফ্ল্যাটটি কেনার অর্থের উৎস ব্যাখ্যা করতে পারেননি। মালিকানা গোপন রাখতে জটিল কাঠামো তৈরিরও অভিযোগ উঠেছে। এর আগে একই মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছিল।








