তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারা শহরে সাংবাদিক গ্রেপ্তার এবং সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিরোধী দলের প্রতিনিধিরা অংশ নেন। ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে তুরস্কে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং অনলাইনে সেন্সরশিপ আরোপ করা হয়েছে।
গত দুই মাসে ১১ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে এবং কয়েকটি সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ ইস্তাম্বুলে প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দেয়।







