জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুই দফায় মোট ছয় দিনের রিমান্ড শেষে তাকে এই আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে চোরাচালান ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।








