চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামের এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (২৫ অক্টোবর) সকালে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। আটক শরীফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা এবং তিনি একটি হজ কাফেলার মুয়াল্লিম বলে জানা গেছে। তার বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।








