কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বোমা থাকার খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। আজ সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
লালন শাহর তিরোধান দিবসের তিন দিনের আয়োজনের দ্বিতীয় দিনে বোমা উদ্ধারের পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত করছে।








