টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার পর বলিউডকে ঘিরে অপরাধী চক্রের তৎপরতা আবার সামনে এসেছে। লরেন্স বিষ্ণোই চক্রের নামে ছড়ানো বার্তায় শুধু টাইগারকে নিশানা করার দায়ই দাবি করা হয়নি, সালমান খানের সঙ্গে কাজ করা অন্যদেরও হুমকি দেওয়া হয়েছে। এই হামলার তদন্তের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে এই অপরাধী চক্রের বলিউড সংশ্লিষ্টতা।
পাঞ্জাবের গ্রাম থেকে উঠে আসা লরেন্স বিষ্ণোইয়ের অপরাধজগতে প্রবেশ ছাত্ররাজনীতি থেকে। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার জের ধরে সালমানের প্রতি তাঁর বৈরিতা শুরু হয়। ২০১৮ সালে সালমানকে হত্যার হুমকি দেন তিনি। ২০২৪ সালের ১৪ এপ্রিল সালমানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনাও বিষ্ণোই চক্রের নির্দেশে হয়েছিল বলে পুলিশের ভাষ্য।








