সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা সতর্কতা জারির পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানিয়েছেন, সৌদি বাহিনী রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরাও রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন।







