সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে ইয়েমেনের হুথি বাহিনীর ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সৌদি সেনাবাহিনী। এতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের বেসামরিক এলাকায় ৪ জন আহত এবং অন্তত ১৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতের কিছুক্ষণ আগে রিয়াদ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। সৌদি প্রতিরক্ষা বাহিনী আকাশেই সেগুলো ধ্বংস করতে সক্ষম হলেও ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পতিত হয়। একই দিনে দাহরান ও হারাদ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল, যা প্রতিহত করা হয়েছে।







