রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ভূমি অফিসে তহশিলদার মোহাম্মদ আবদুস সোবাহানকে জমি নামজারি বা খতিয়ান খোলার সময় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
ভিডিওতে দেখা যায়, তিনি সেবাগ্রহীতার কাছ থেকে ৭০ হাজার টাকা দাবি করেন, পরে ২০ হাজার টাকায় চুক্তি হয় এবং ১০ হাজার নগদ নেন।








