যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মিয়ানমারের সামরিক শাসনের সঙ্গে সম্পর্ক স্থাপনের নীতিতে পরিবর্তন আনছে। সম্প্রতি দেশটির সামরিক সরকারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তার বৈঠক এবং কয়েকজন ব্যবসায়ীকে নিষেধাজ্ঞা থেকে বাদ দেওয়ার ঘটনা এই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক যোগাযোগ সীমিত ছিল।
গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মাইকেল ভ্যান্স নেপিডোতে মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেন। যদিও বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আটক মার্কিন নাগরিক অ্যাডাম কাস্তিলোকে মুক্ত করা, তবে ধারণা করা হচ্ছে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এই বৈঠকটি ছিল জান্তা প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।







