যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চিকে দুটি বই পাঠিয়েছেন। মিয়ানমারের সামরিক সরকার সোমবার (১৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করে। প্রকাশিত ছবিতে সু চিকে দুটি বই ও একটি সিলগালা চিঠি গ্রহণ করতে দেখা যায়।
৮১ বছর বয়সী সু চি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সাজানো মামলা বলে মনে করা হয়। বই দুটির একটি হলো 'সয়েল টু টেবিল' এবং অন্যটি 'সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট'।












