ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে ট্রাকের ধাক্কায় মো. শামীম হাওলাদার (৩৫) নামে এক মুরগি বিক্রেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ জানায়, শামীম ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে মুরগি নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মো. রাসেল (১৮) ও শামীম আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।








