ভালো বেতনের আশ্বাসে মাল্টায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। নাজমুল ইসতিয়াক নামে এক দালাল তাকে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ দেওয়ার কথা বলে মাল্টায় নিয়ে যান। সেখানে গিয়ে তিনি বেতন না পেয়ে বেঁচে থাকার জন্য বোতল কুড়াতে বাধ্য হন।
ভুক্তভোগী প্রবাসী মাল্টা টুডে-কে জানিয়েছেন, তাকে মাসে ৯০০ ইউরো বেতনের আশ্বাস দেওয়া হলেও চার মাস কাজ করার পরও কোনো বেতন পাননি। দালাল ইসতিয়াক তাকে অল্প কিছু টাকা ধার দিয়ে চলতেন। অবশেষে দালালকে গ্রেপ্তার করেছে মাল্টার পুলিশ।








