মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী ১৭ থেকে ২২ অক্টোবর ভারত সফর করবেন। দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ এবং বাণিজ্যিক বিনিয়োগ বাড়ানোই এ সফরের প্রধান লক্ষ্য। সফরকালে তিনি মুম্বাই ও জামনগর পরিদর্শন করবেন এবং ভারতের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আলোচনায় দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা গুরুত্ব পাবে। জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তেল শোধনাগার কমপ্লেক্স পরিদর্শন জ্বালানি খাতে সম্পর্ক সম্প্রসারণের আলোচনায় তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।







